আমরা কী দিই
টোটোর যাত্রাকে সহজ করার জন্য দরকারি সবকিছু, এক জায়গায়।
সামনের স্টপ আসার আগেই স্পষ্ট কণ্ঠে ঘোষণা। ড্রাইভারকে কিছু চাপতে হয় না।
স্টপ বা নিজের অবস্থান থেকে অনুরোধ পাঠান। কাছের উপযুক্ত ড্রাইভারের কাছে সরাসরি পৌঁছে যায়।
নতুন জায়গার ছবি তুলে জমা দিন। কর্তৃপক্ষ যাচাই করে তালিকায় যোগ করবে।
যাত্রা চলাকালীন যাত্রী ও ড্রাইভার সরাসরি কথা বলতে পারেন।
সম্পূর্ণ বিনামূল্যে
eToto-র দুটো অ্যাপই ডাউনলোড ও ব্যবহার করা একেবারে ফ্রি।
- কোনো ডাউনলোড ফি নেই
- কোনো সাবস্ক্রিপশন বা মাসিক চার্জ নেই
- ড্রাইভার ও যাত্রী, দুজনের জন্যই
অনুরোধ যেভাবে চলে
যাত্রীর পাঠানো অনুরোধ আর ড্রাইভারের পর্দায় তার আসা, দুটোই দেখুন।








চার ধাপে যাত্রা
ইনস্টল করবেন যেভাবে
- উপরের বোতামে চেপে ফাইলটি ডাউনলোড করুন।
- ডাউনলোড শেষে ফাইলটি খুলুন। ফোন "অজানা উৎস থেকে ইনস্টল"-এর অনুমতি চাইলে অনুমতি দিন।
- "ইনস্টল" চাপুন, তারপর অ্যাপ খুলে লগইন করুন।
ফোনে সতর্কবার্তা এলে চিন্তা করবেন না। Play Store-এর বাইরে থেকে নামানো অ্যাপে এটা স্বাভাবিক।
প্রথমবার ইনস্টল করবেন যেভাবে
Play Store ছাড়া নামানো অ্যাপে ফোন একবার অনুমতি চায়। চারটি ট্যাপেই শেষ।

উপরের সবুজ বোতামে ট্যাপ করুন। ফাইলটি নামতে শুরু করবে।

নামা শেষ হলে নোটিফিকেশনে বা ডাউনলোড তালিকায় ফাইলে ট্যাপ করুন।

ফোন জিজ্ঞেস করলে "এই উৎস থেকে অনুমতি দিন" চালু করুন। এটা শুধু প্রথমবার লাগে।

ইনস্টল শেষ হলে "খুলুন" চাপুন, তারপর লগইন করুন।
অ্যাপ খুলে এই ৪টি ঠিক করে নিন
এগুলো না করলে স্ক্রিন বন্ধ হলে অ্যাপ বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনি অফলাইন হয়ে যাবেন, স্টপের ঘোষণা বাজবে না, আর যাত্রীর অনুরোধও আসবে না।

লোকেশনের অনুমতিতে "সব সময় অনুমতি দিন" বাছুন।

অ্যাপ নিজে সেটিং খুলে দেবে। ব্যাটারি সেভার থেকে eToto বাদ দিন।

চালু থাকলে ফোন অ্যাপ বন্ধ করে দিলে সতর্কবার্তা পাবেন।

Samsung ফোনে অ্যাপ নিজেই সেই পাতা খুলে দেখাবে। eToto যোগ করুন।